Posts

Showing posts from December, 2018

ঘুরে আসা ভালোবাসার নক্ষত্রবাড়ি রিসোর্ট।

Image
যান্ত্রিক জীবনের যাতা কলে পিষ্ট হতে হতে জটিলতায় যখন হাঁপিয়ে পরছিলাম তখন একটু হাফছেড়ে নিঃশ্বাস নিতে গেলাম, অদূরে অবস্থিত ছায়াঘেরা, পাখি ডাকা, নির্মল, নির্জন সুন্দর পরিবেশের নক্ষত্রবাড়ি রিসোর্টে (Nokkhottrobari Resort) ঘন সবুজ পরিবেশে অবস্থিত এই রিসোর্টে আসার পর যেনো হারিয়ে গেলাম এক সম্পূর্ণ ভিন্ন জগতে। এখানে যে শুধু প্রকৃতির কাছাকাছি আসতে পেরেছি তাই নয় বরং অন্যান্য সদস্যদের আনন্দ প্রদানের পাশাপাশি ঝেড়ে ফেলতে পেরেছি সকল ক্লান্তি এবং অবসাদ। নাট্য অভিনেতা, পরিচালক, স্থপতি তৌকির আহমেদ এবং অভিনেত্রী বিপাশা হায়াত বানিজ্যিক উদ্দেশ্যে গাজীপুর (Gazipur) জেলার রাজেন্দ্রপুরে দৃষ্টিনন্দন নক্ষত্র বাড়ি রিসোর্ট প্রতিষ্ঠা করেন। নক্ষত্র বাড়ি রিসোর্টের সদর দরজা দিয়ে ডোকার পরই আমার চোখ আটকে গেলো পুকুরপাড়ে। আম, জাম, নারকেল, কৃষ্ণচূড়াসহ নানা প্রজাতির গাছে ঠাসা চারপাশ। নাম না-জানা পাখির কিচিরমিচির আর বাতাসের শন শন শব্দ ছাড়া আর কিছু শোনা যায় না। হাঁস সাঁতরানো পুকুরের এক পাশ ধরে সারি সারি ‘ওয়াটার কটেজ’ যেন পানিতেই ভেসে আছে। শণ, খেজুরপাতার পাটি আর কাঠের তৈরি এসব ঘরের ভেতর আধুনিক সব...

১১ ডিসেম্বর ২০১৮

Image
রাতে নাইট ডিউটি করার পর আজ সারাটা দিন প্রায় ঘুমিয়েই কেটে গেলো। সকাল ৬ টা ৩০ মিনিটে বাসায় যাওয়ার পর নাস্তা না খেয়েই ঘুমিয়ে পরলাম। স্বপ্নে কি যেনো দেখলাম ঠিক মনে করতে পারছি না। ঘুম ভেংগে ১১ টায় সকালের নাস্তা খেয়ে বাইরে বের হলাম এক কাপ চায়ের চুমুকে শীত উপভোগ করতে। মনে মনে ভাবলাম কি বোকা, এই আসন্ন দুপুরে শীত উপভোগের চেষ্টায় আমি। অনেকদিন আগে রাস্তায় কুড়িয়ে একটা ঘুঘু পাখির বাচ্চা পেয়েছিলাম সেদিন,সেটাকে বাসায় নিয়ে এসে পরিষ্কার করে একটা খাচার ব্যবস্থা করি, খাচাটি আসলে কোন খাচা নয়, ফলের ঝুড়ি মানে মুক্ত খাচা। সময় করে তিন বেলা খাওয়াই, পাখিটি নড়েচড়ে কম। শুধু অপলক দৃষ্টিতে চেয়ে থাকে আমার দিকে। খেতে দিলে খায় নতুবা চুপ করে বসে থাকে। ইদানীং এই ঘুঘুটাকে নিয়েই কেটে যাচ্ছে দিন কাল। ঘুঘুটা মেয়ে নাকি ছেলে সেটা সনাক্তকরণের পর নাম ঠিক করতে হবে। পাখিট উড়তে শিখলেই উড়িয়ে দিব মুক্ত আকাশের ঠিকানায়। মুক্ত খাচাতে এখন বর্তমানে তার ট্রেনিং চলছে উড়তে শিখার।